হামিরকুৎসা ইউপি চেয়ারম্যান হিসেবে দেখতে চায় জাহাঙ্গীরকে,ইউনিয়নবাসী-বাগমারা টাইমস
মোঃ আঃ আলিম সরদার,স্টাফ রিপোর্টারঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজশাহী জেলার বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউনিয়ন পরিষদে তরুন সমাজসেবক সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম শাহ ছোট বেলা হতে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে জড়িত।জাহাঙ্গীর আলম শাহ ১৯৯৩ সালে ছাত্র জীবনে বাগমারা উপজেলার ছাত্র লীগের সদস্য লাভ করেন।এর পর ১৯৯৫-৯৬ সালে পড়াশুনার উদ্দোশ্যে নাটোর নবাব সিরাজ উদ দোল্লা কলেজ ভর্তি হলে দখ্যতার জন্য তাকে কলেজ ছাত্রলীগের নাট্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের পদে দায়িত্ব পান।
১৯৯৮-৯৯ সালে তাহেরপুর কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন।
২০০৪-০৫ সালে ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র লীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
২০০৮-০৯ রাজশাহী জেলা কৃষক লীগের সদস্য হন।
২০১৩-২০১৯ সালে রাজশাহী কৃষক লীগের মৎস্য ও পশু বিষয়ক সম্পাদক পদ লাভ করেন।বর্তমানে বাগমারা উপজেলার কৃষক লীগের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
ইতোমধ্যে তিনি বাগমারা উপজেলা কমপ্লেক্স হতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেন।দলীয় মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দেবার পর হতে বিভিন্ন স্হানে ভোটার দের সাথে মতবিনিময় ও গণসংযোগ করতে দেখা যাচ্ছে। তারীধারাবাহিকতায় জাহাঙ্গীর আলমকে চেয়ারম্যান হিসেব দেখতে চান হামিরকুৎসা ইউনিয়ন বাসী।
স্থানীয়রা জানান, এলাকায় বিভিন্ন সামাজিক উন্নয়ন সহ বিভিন্ন কর্র্মকান্ডে বিশেষ ভূমিকা রাখার পাশাপাশি বেকার যুবকদের উদ্যোক্তা হওয়ার জন্য বিভিন্ন ভাবে সহযোগীতা করে আসছেন তিনি। এছাড়াও এলাকাবাসীর যে কোন বিপদ-আপদে সবসময় সহযোগীতা করে আসছেন।অল্প কিছু দিনের মধ্যে স্থানীয় গণমাণুষের হৃদয়ের মাঝে আস্থা অর্র্জন করে নিয়েছেন।বঙ্গবন্ধুর আর্দশে আদর্শিত জাহাঙ্গীর শুধু এটা নাম নয় বাগমারা উপজেলায় প্রস্ফুটিত একটি সত্যিকারের ফুল হিসেবে দিনে দিনে নিজের অবস্থান শক্ত করেছেন বিধায় এলাকার জনসাধারণ দলমত নির্বিশেষে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।
এবিষয় জানতে চাইলে জাহাঙ্গীর আলম জানান, এলাকাবাসী চাইলে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রাথী হতে ইচ্ছুক। তিনি বলেন এলাকাবাসীর পাশে এখনও আছি ভবিষতেও পাশে থাকব। তিনি জানান, চেয়ারম্যান হলে ইউনিয়নের রাস্তা ঘাট উন্নয়ন, মাদক মুক্ত, সামাজিক উন্নয়ন সহ অবহেলিত মানুষের পাশে সব সময় থাকবেন।

