বাগমারায় করোনা উপসর্গে আ’লীগ নেতার মৃত্যু- বাগমারা টাইমস
মাহফুজুর রহমান প্রিন্স, বাগমারা:
রাজশাহীর বাগমারায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে সিরাজ উদ্দীন ফকির (৫২) নামের এক আওয়ামী লীগ নেতার। বুধবার রাত সাড়ে ১০ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। সিরাজ উদ্দীন যোগীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক। সে ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাজেদুর ইসলাম সোহাগের বড় ভাই।
সিরাজ উদ্দীন বীরকুৎসা গ্রামের মৃত আমজাদ ফকিরের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। গত, ২৮ জুন সিরাজ উদ্দীন জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সেখানেই চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যায়। বৃহস্পতিবার দুপুরে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয় সিরাজ উদ্দীন ফকিরের।
