সর্বশেষ খবর

আজ পবিত্র হজ্জ-বাগমারা টাইমস

 



সারোয়ার  হোসেন, স্টাফ রিপোর্টারঃ

লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শরীকা লাকা লাব্বাইক। ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা লাকা ওয়াল মুলক। লা শারীকা লাক্।” লাখ লাখ কণ্ঠের এই ধ্বনীতে আজ মুখরিত হয়ে উঠবে আরাফাত ময়দান। বিঘোষিত হবে মহান আল্লাহর একত্ব ও মহত্ত্বের কথা। কাফনের কাপড়ের মতো সাদা দু’টুকরো ইহরামের কাপড় পরে মহান আল্লাহর সান্নিধ্যলাভের জন্য ব্যাকুল হয়ে পড়বে আল্লাহর বান্দাহগণ।  সৌদি আরবের গ্র্যান্ড ইমাম হাজীদের উদ্দেশ্যে খুতবা প্রদান করবেন। আল্লাহ তায়ালা এবং বান্দার মধ্যে সম্পর্ক উন্নয়নের অনন্য আবহে বিরাজ করবে মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্বের এক অনুপম দৃশ্য। 

 

ফজরের নামাজ মিনায় আদায় করার পর হাজীগণ ইহরাম বাঁধা অবস্থায় আরাফাত ময়দানে এসে অবস্থান গ্রহণ করবেন। অবশ্য অনেকে গত রাতেই আরাফার তাবুতে চলে এসেছেন। এই আরাফাতের ময়দানে দাঁড়িয়েই সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সা.) আজ থেকে চৌদ্দশত বছর আগে বিদায় হজ্জের ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। লাখো মানুষের উদ্দেশ্যে প্রদত্ত এই ভাষণের পর আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসেছিল দ্বীনের পরিপূর্ণতা লাভের। আজো সেই ধারাবাহিকতা বজায় রেখে ভাষণ দেয়া হয়। ভাষণে গোটা বিশ্বের সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয়। মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধির জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া হয়। আর হাজীগণ এক আবেগঘন পরিবেশে মহান আল্লাহর জন্য নিজের জীবন উৎসর্গ করে দেয়ার মন-মানসিকতা নিয়ে কান্নাকাটি করতে থাকেন। তারা নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করেন, নিজের পরিবার পরিজন, সমাজ ও রাষ্ট্রের সুখ শান্তির জন্য আল্লাহর কাছে দোয়া করেন।




বাংলাদেশে আজ ৮ জিলহজ্জ হলেও সৌদি আরবে আজ ৯ জিলহজ্জ। গতকাল সারাদিন ও রাতে হাজীগণ মিনায় অবস্থান করেছেন। আজ ফজরের নামাজ মিনায় আদায় করার পর আরাফার ময়দানে হাজীগণ অবস্থান করবেন। এখানে সূর্যাস্ত পর্যন্ত থাকতে হবে। সূর্যাস্তের পর মুযদালিফার উদ্দেশ্যে আরাফার ময়দান ত্যাগ করবেন এবং মুযদালিফায় গিয়ে মাগরিব ও এশা’র নামাজ এশা’র ওয়াক্তে একত্রে পড়বেন এবং সমস্ত রাত অবস্থান করবেন। মিনায় জামরাতে নিক্ষেপ করার জন্য ৭০টি কংকর এখান থেকে সংগ্রহ করবেন। মুযদালিফায় ফজরের নামাজ পড়ে মিনার উদ্দেশে রওয়ানা হবেন।

পবিত্র মক্কা থেকে প্রায় ৯ মাইল পূর্বদিকে একটি পাহাড়ের নাম ‘জাবালুর রহমত’ বা রহমতের পাহাড়। এই পাহাড় সংলগ্ন দক্ষিণ-পশ্চিমে প্রলম্বিত বিরাট প্রান্তরটি আরাফাত প্রান্তর নামে পরিচিত। পাহাড়টি মধ্যম আকৃতির এবং গ্রানাইট শিলা দ্বারা গঠিত। এর উচ্চতা প্রায় ২০০ ফুট। এই পাহাড়ের পূর্বদিকে প্রস্তরের সিঁড়ি রয়েছে। এর ষষ্ঠ ধাপের উচ্চতা বরাবর আগে একটি উন্নত মঞ্চ ও একটি মিম্বর ছিল। এই মিম্বরে দাঁড়িয়ে প্রতি বছর ৯ জিলহজ্জ আরাফার দিন ইমাম সাহেব খুতবা প্রদান করতেন। এখন আর সেই মঞ্চ ও মিম্বার নেই এবং এখান হতে হজ্জের খুতবাও প্রদান করা হয় না। বরং এখন খুতবা দেয়া হয় মসজিদে নামিরা হতে।  সৌদি আরবের গ্র্যান্ড মুফতি এ খুতবা প্রদান করবেন।



আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রতি বছর মাত্র ১ দিন হাজীরা আরাফার ময়দানে অবস্থান করেন। তখন তাদের পরনে থাকে কাফনের কাপড়ের মতো সেলাইবিহীন সাদা দুই টুকরো কাপড়। হাজীরা আরাফারাতের ময়দানে অবস্থানকালে উচ্চস্বরে লাব্বাইকা পাঠ করেন, যদি সম্ভব হয় হজ্জের খুতবা শ্রবণ করেন। যোহর ও আছরের নামাজ একত্রে এবং মাগরিব ও এশা’র নামাজও একত্রে আদায় করেন, আল্লাহর মহিমা ঘোষণা করেন, কুরআন তেলাওয়াত, দরূদ ও সালাম প্রেরণ এবং ইহ ও পরকালের কল্যাণ কামনায় অবস্থানকালটি অতিবাহিত করেন।

হযরত আবদুর রহমান বিন ইয়ামার আদ-দায়লি (রা.) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, “আরাফাই তো হজ্জ।” ইমাম শাওকানী (রহ.) এ কথার ব্যাখ্যায় বলেছেন, “যে ব্যক্তি আরাফাতে অবস্থানের জন্য নির্দিষ্ট দিনে উক্ত ময়দানে উপস্থিত থাকার সৌভাগ্য অর্জন করল তার হজ্জ হয়ে গেল।” ইমাম তিরমিযী (রহ.) এ প্রসঙ্গে বলেছেন, “আরাফাত ময়দানে অবস্থান করার ভাগ্য যার হয়নি তার হজ্জ বাতিল হয়ে যাবে।”



বুখারী ও মুসলিমের এক হাদীসে উল্লেখ রয়েছেÑ হজরত আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম (সা.)-কে প্রশ্ন করা হলো কোন আমল অধিক উত্তম। তিনি বললেন, আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান আনা। প্রশ্ন করা হলো, এরপর কোনটি? জবাব দিলেন আল্লাহর পথে জিহাদ করা। পুনরায় প্রশ্ন করা হলো, এরপর কোনটি? উত্তর দিলেন, মকবুল হজ্জ। অন্য হাদীস : হজরত আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ্জ করল এবং স্ত্রী সম্ভোগ ও কবিরা গুনাহ থেকে বিরত রইল, সে মাতৃগর্ভ থেকে সদ্যপ্রসূতের মতো নিষ্পাপ হয়ে প্রত্যাবর্তন করল। বুখারী।



আরও বর্ণিত হয়েছেÑ হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম (সা.) বলেছেন, তোমরা হজ্জ ও ওমরাহ পরপর আদায় কর, কেননা এ দু’টি কাজ দারিদ্র্য ও গুনহা নিশ্চিহ্ন করে দেয়, যেমন রেত লোহার মরিচা এবং সোনা ও রুপার ময়লা দূর করে দেয়। আর কবুল হওয়া হজ্জের সাওয়াব জান্নাত ছাড়া আর কিছুই নয়। আবু দাউদ ও মুসনাদে আহমদ।            

পবিত্র হজ্জের দিনে হাজিদের নির্বিঘে হজ্জব্রত পালনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সৌদি সরকার। ইতোমধ্যে প্রায় লক্ষাধিক হজ্জ মন্ত্রণালয়ের কর্মকর্তা, সিভিল ডিফেন্স কর্মী, নিরাপত্তা কর্মী, ডাক্তার, নার্স, প্যারামেডিক এবং মিডিয়া কর্মীদের নিয়োগ দেয়াসহ অত্যাধুনিক হেলিকপ্টারে করে বিশেষজ্ঞ নিরাপত্তা কর্মীরা আকাশে টহল দিচ্ছে বলে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বাগমারা গোয়ালকান্দি ইউনিয়ন আ.লীগের উদ্যোগে মাস্ক বিতারণ-বাগমারা টাইমস





মোস্তাফিজুর রহমান জীবনঃ

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এর নির্দেশনায় গোয়ালকান্দি ইউনিয়নে মাস্ক বিতরণ করা হয়েছে।


রবিবার বিকাল ৪ ঘটিকার সময় গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে আসা প্রায় শত শত মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।


করোনা ভাইরাসের সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হচ্ছে। সেই সাথে প্রত্যন্ত এলাকার মানুষ যেন করোনা ভাইরাসের কবল থেকে রক্ষা পায় সে জন্য সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন।


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জাহিদুল মোল্লা,সাধারণ সম্পাদক বকুল খরাদি,

মাননীয় সাংসদের এপিএস আতাউর রহমান, গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের

যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মাহাবুর সরকার, সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিল্লুর রহমান,ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি নাদিরুজ্জামান মিলন, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান শ্যামল,মহিলা আওয়ামীলীগ,সহ ইউনিয়ন আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।


মাস্ক বিতরণ কালে দলীয় নেতা-কর্মী বলেন, করোনা ভাইরাসে আতঙ্কিত নয়, সচেতন থাকুন। স্বাস্থ্য বিধি মেনে চলি করোনা মুক্ত গোয়ালকান্দি গড়ি। কোন ব্যক্তি যেন করোনা ভাইরাসের সংক্রমিত না হয় সে জন্য সর্বদায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে ইউনিয়ন আওয়ামী লীগ।


করোনা ভাইরাসের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় হাজার হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলাচল করার আহ্বান জানান নেতৃবৃন্দ।


অপরদিকে হামিরকুৎসা ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকেও মাস্ক বিতরণ করা হয়েছে। রবিবার বিকাল ৩ ঘটিকার সময় ইউনিয়ন পরিষদ চত্বরে মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়

মানবতার আরেক নাম তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি আব্দুর রাজ্জাক-বাগমারা টাইমস




নিজস্ব প্রতিবেদক বাগমারা টাইমসঃ

গতকাল রাতে তাহেরপুর হরিতলা মোড়ে পরিচয় বিহিন অসুস্থ এক ব্যাক্তি কে পড়ে থাকতে দেখে কাছে ছুটে আসেন তাহেররপুর পুলিশ তদন্ত কেন্দ্রর আইসি আব্দুর রাজ্জাক। 


লোকটি সারাদিন বাজারে এভাবেই পড়ে আছে কেউ লোকটির দিকে লক্ষ্য করেনি কেও একটু খাবার তুলে দেয়নি অসহায় মানুষটির মুখে । 


অথচ তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি আব্দুর রাজ্জাক অসহায় এ লোকটিকে দেখে তারজন্য নিজে খাবার কিনে দিলেন এবং চিকিৎসার ব্যবস্থা গ্রহন করলেন।


রাজশাহী টাইমস সম্পাদক মোঃ ইসরাফিল হোসেন বলেন, ধন্যবাদ জানাই আইসি আব্দুর রাজ্জাক ভাই কে। আমি তার মানব সেবার এরকম আরো অনেক দৃষ্টান্ত পূর্বেও দেখেছি, তিনি আমাদের জন্য মানবসেবার আইকন। আমি তার সার্বিক মঙ্গল কামনা করি আল্লাহ যেন তাকে এভাবে মানবসেবার তৌফিক দানকরেন। 


পড়েথাকা ব্যক্তিটিকে কেউ যদি চিনতে পারেন অবশ্যই তার পরিবার কে জানাবেন। রাস্তায় পড়ে থাকা মানুষ কোন না কোন পরিবারের । অবহেলা নয় ভালোবাসা দিয়ে সহযোগিতা করি।

রাজশাহীতে করোনায় কর্মহীন, অসহায় ও দুস্থদের মাঝে রান্না করা খাদ্য বিতরণ, রিপোর্টার্স ইউনিটি (আরআরইউ)।





নিজস্ব প্রতিবেদকঃ

শনিবার দুপুরে নগরীর ছোটবন গ্রাম মসজিদ পাড়ার বস্তিতে ৫শত জন অসহায় মানুষের মাঝে এই খাদ্য বিতরণ করা হয়। সাগর নোমানীঃ ১৭-০৭-২০২১।


রাজশাহী রিপোর্টার্স ইউনিটির ভাপতি এস.এম. আব্দুল মুগনী নীরোর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মঈন উদ্দীন এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক আজিবার রহমান, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও রাজশাহী রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা আব্দুল আউয়াল, ইন্টারন্যাশাল হিউম্যান রাইটস্ ক্রাইম রিপার্টার্স ফাউন্ডেশনের (আইএইচসিআরএফ) বিভাগীয় সভাপতি মিজানুর রহমান পাইলট, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আবু হেনা মোস্তফা জামান, আইএইচসিআরএফ’র সাধারণ সম্পাদক সাগর নোমানী, আরআরইউ’র দপ্তর সম্পাদক ইফতেখায়ের আলম বিশাল, কার্যনির্বাহী সদস্য ফাইসাল হোসেন প্রমূখ।


খাদ্য বিতরণ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ সভাপতি মাসুদ রানা রাব্বানী।


খাদ্য বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, করোনা ভাইরাসের সংক্রমন মোকাবেলার সৃষ্ট পরিস্থিতিতে সমাজের কর্মহীন হয়ে পড়েছে নিম্ন আয়ের ও বিভিন্ন পেশাজীবীরা। পরিবার পরিজন নিয়ে চরম খাদ্য সংকটে রয়েছে তারা। এ সকল অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষকে আমরা সাধ্যমত সাহায্য করে আসছি।


তারা আরো বলেন, প্রতিবেশীদের খোঁজ খবর নিয়ে তাদের সাহায্য করা আমাদের সকলের দায়িত্ব। সমাজের বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কর্মকান্ডে রাজশাহী রিপোর্টার্স ইউনিটি সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছে।

তাহেরপুর পৌরসভায় দুঃস্থ ও অসহায় পরিবারে ভি.জি.এফ এর চাল বিতরণ উদ্বোধন করলেন মেয়র কালাম





নিজস্ব প্রতিবেদকঃ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৪৬০০ অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ভি.জি.এফ এর চাউল বিতরণের উদ্বোধন করেছেন তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র, অধ্যক্ষ আবুল কালাম আজাদ।


মুঠোফোনে চাউল বিতরণ উদ্বোধন কালে পৌরসভার সকল কাউন্সিলদেরকে যথাযথ স্বাস্থ্য  বিধি মেনে ভিজিএফ এর চাউল বিতরণের নির্দেশনা প্রদান করেন মেয়র, অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ। পৌরসভার ৪৬০০ দরিদ্র, দুঃস্থ ও অসহায় পরিবার প্রতি ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।




তাহেরপুর পৌর মেয়র মুঠোফোনে আগত উপকার ভোগীদের উদ্দেশ্য চলমান লকডাউনে কোভিড-১৯  প্রতিরোধে বিভিন্ন সচেতনতা ও স্বাস্থ্য বিধি মেনে চলার নির্দেশনা প্রদান করেন।

বাগমারায় কোরবানির পশু হাটে স্বাস্থ্যবিধি না মানায় বাড়ছে করোনা ঝুঁকি- বাগমারা টাইমস



মাহফুজুর রহমান প্রিন্সঃ

করোনা সংক্রামনের ঝুঁকি নিয়েই রাজশাহীর বাগমারা উপজেলায় শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট গুলো। পশু যেমন আসছে তেমনি ক্রেতাদের আনাগোনাও বেড়ে চলেছে। তবে এসব হাট বাজার গুলোতে ক্রেতা বিক্রেতারা মাস্ক পরিধান করছেন না মানছেন না কোন স্বাস্থ্যবিধি। এতে করে বেড়েইে চলেছে করোনা সংক্রামনের ঝুকি। 


সরেজমিনে দেখা গেছে, এসব হাটে বিদেশি জাতের গরুর চেয়ে দেশি গরুর চাহিদা একটু বেশি। গেলো বছরের তুলনায় এ বছর পশুর হাটগুলোতে গরুর দাম নাগালের মধ্যে বলে দাবি ক্রেতাদের। তবে বিক্রেতারা বলছেন, ভারতীয় গরু না আসায় এ বছর তারা  লাভের আশা করছেন । তবে করোনার কারণে তাদের ব্যবসায় অনেক ভাটা পড়েছে।


এবার অধিকাংশ বিক্রেতারা কোরবানি ঈদকে টার্গেট করে ছোট ধরনের দেশীয় গরু কিনে নিজস্ব পদ্ধতিতে মোটাতাজা করছেন। তারা এবার গরুর ভালো দাম পাওয়ার আশা করছিলেন। তবে গো খাদ্যের চড়া দাম আর ভারত থেকে গরু আসায় শেষ পর্যন্ত লাভ হবে কিনা তা নিয়ে শঙ্কায় রয়েছেন খামারিরা। এলাকা সুত্রে জানা গেছে,পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভা স্থায়ী ও অস্থায়ী হাট-বাজারগুলোতে কোরবানি উপলক্ষে প্রতিদিন ট্রাক, ভুটভটী ও ট্রলিতে করে বিভিন্ন প্রান্ত থেকে গরু আসছে। তবে বিদেশি বা ফার্মের গরুর চেয়ে দেশীয় জাতের গরু বেশি কিনছেন ক্রেতারা। হাটগুলোতে এ বছর দেশি গরুর চাহিদা বেশি। বিগত যেকোনো বছরের তুলনায় এ বছর গরুর দাম অনেক বেশী। তবে ক্রেতাদের চাহিদা অনুযায়ী এ বছর হাটে উঠছে দেশি জাতের গরু। এদিকে,মানুষ সঠিক গরু দিয়ে কোরবানি দিতে পারে তার জন্য প্রতিটি হাটে প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে টহল টিম মোতায়েন করা হয়েছে। 


এছাড়া গরুর হাটগুলোতে ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তার জন্য পুলিশ সদস্যরা কাজ করছে। এছাড়াও হাটগুলোতে জাল টাকার মেশিনের মাধ্যমে টাকা চেক করে নেয়ার জন্য বার বার মাইকিং করে সচেতন করা হচ্ছে। অপরদিকে, কোরবানীর ঈদের আর মাত্র চার দিন বাকি  থাকলেও পশুর হাটে দেশী বিদেশী বিভিন্ন জাতের হাজার হাজার পশুতে বাজার এখন মুখোরিত হয়ে পড়েছে। সকাল হতে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার পশু হাটে উঠছে। দাম ও ক্রেতাদের নাগালের মধ্যে। ভারতীয় পশু দেশে আমদানী না হওয়ায় খামারী ও ব্যবসায়ীরা লাভবান হবেন বলেও তাদের ধারনা। পশু বিক্রিতারা বলছেন, তাহেরপুর পৌরসভার পশুর হাট বাগমারা উপজেলার শ্রেষ্ট হাট শুনে তারা ভুটভটী ও ট্রলিতে করে পশু গুলো এনেছেন এবং বিক্রি করে মূল্যও ভাল পেয়েছেন। এ বিষয়ে প্রাণিসম্পদ বিভাগ থেকে জানাগেছে পশু পালন কমবেশী হয়েছে মানুষের বাড়িতে। এসব পশু বাজারে এলে কোরবানির জন্য পশু সংকট হবে না। আর খামারীরা স্থানীয়ভাবে কোরবানির পশু ও মাংসের চাহিদা মেটাতে সক্ষম হবে। তাদের এ উদ্যোগ কোরবানির পশু আমদানি নির্ভরতাও কমাবে

বাগমারার মচমইলে রাস্তার বেহাল দশা, নেই স্থায়ী সংস্কারের উদ্যোগ- বাগমারা টাইমস




রায়হান সরকার, স্টাফ রিপোর্টোরঃ 

বাগমারার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল হাট পার্শ্ববর্তী ৩/৪ টি ইউনিয়নের জনসাধারণের প্রধান হাট এটি। প্রতিদিন চলাচল করে বাস, ট্রাক, মাইক্রোবাস, পিকআপ, ভ্যান, জরুরি খাদ্যপণ্য, জরুরি ওষুধ, পান এবং বিভিন্ন কাঁচামালের গাড়ি।


ভবানীগঞ্জ টু কেশরহাট হয়ে রাজশাহী যাবার প্রধান রাস্তা এটি। গত শুক্রবার (১৬ জুলাই) সরজমিনে  হাটে গিয়ে দেখতে পাওয়া যায়, মচমইল হাটের বড় মসজিদের সামনে থেকে শাপলা স্টুডিও পর্যন্ত রাস্তায় খানা-খন্দে ভরা। সেখানে বিভিন্ন গর্তে পানি জমে থাকায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বড় গাড়ি গেলে সেখানকার গর্তের পানি রেজা ইলেকট্রনিক এর মালিক মোঃ রেজাউল হকের দোকানের ভিতরে ঢুকে যাচ্ছে। তিনি নিজেও সকাল থেকে চেষ্টা করেও এই পানি নিষ্কাশন করতে পারছেন না, এমনকি তার ব্যবসার ক্ষতি হচ্ছে যদি অতি দ্রুত রাস্তাটি মেরামত না করা হয় তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে জানান তিনি। 


তবে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাকিম এর নির্দেশে ২ টলি খোয়া দেওয়া হলেও তা পর্যাপ্ত নয়। তবে জনগণের দাবী রাস্তাটি অতি দ্রুত মেরামত করা হোক।