সর্বশেষ খবর

যতীনগঞ্জ বাজারে এম পি এনামুল এর পক্ষে মাস্ক বিতরন.বাগমারা-টাইমস!



প্রিন্স মুরতাজাঃ

আজ বিকেলে বাগমারার ৭নং বাসুপাড়া ইউনিয়নের  আলহাজ্ব ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি"স্যারের পক্ষ থেকে কোভিড ১৯ দ্বিতীয় দফা জনসচেতনাতা সৃষ্টি উপলক্ষে  ৭নং বাসুপাড়া ইউনিয়নের যতীনগঞ্জ বাজারে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়। 



উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন  মোঃ নূরুল ইসলাম,দপ্তর সম্পাদক বাগমারা উপজেলা আওয়ামী লীগ সহ উপজেলা ও বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের নেত্রীবৃন্দ।

বাগমারায় গাঁজাগাছসহ আটক-১.বাগমারা-টাইমস!



নিজস্ব প্রতিবেদকঃ

 বাগমারায় ৫৫টি গাঁজাগাছসহ এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। আটককৃত ওই  কলেজছাত্রের নাম সাগর আহম্মেদ (২০)। তিনি উপজেলার বাসুপাড়া ইউনিয়নের খুঁজিপুর গ্রামের মাহাবুর রহমানের ছেলে।


এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা খুঁজিপুর গ্রামের মাহাবুর নিজের পেঁয়াজ খেতের ভেতরে গোপনে ৫৫টি গাঁজার গাছ লাগান। তিনি ও তাঁর ছেলের পরিচর্যায় গাছগুলো বড়  হয়ে ওঠে। গাছগুলো দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে লোকজন বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানায়।

এমন অভিযোগের প্রেক্ষিতে গতকাল সোমবার রাতে বাগমারা থানার পুলিশ খুঁজিপুর গ্রামের ওই পেঁয়াজ খেতে অভিযান চালায়।

পেঁয়াজ খেতে গাঁজা গাছ চাষের বিষয়টি নিশ্চিত হওয়ার পর পুলিশ সেগুলো খেত থেকে জব্দ করে। এ সময় সাগর আহম্মেদকে আটক করে পুলিশ। 

বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ দুপুরে বলেন, পুলিশ পেঁয়াজখেত থেকে ২৪ কেজি ওজনের ৫৫টি গাঁজার গাছ উদ্ধার করেছে। এই বিষয়ে মামলা দায়ের হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বাবা মাহাবুর রহমানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

তবে মাহাবুর রহমান সাংবাদিকদের কাছে দাবি করেন, গাছহুলো গাঁজা কী না জানেন না। পেঁয়াজখেতেই গাছগুলো বেড়ে ওঠছিল। তিনি ষড়যন্ত্রের শিকার। প্রতিপক্ষরা পুলিশকে খবর দিয়ে ছেলেকে ধরে নিয়েছে।

জাম গ্রাম দক্ষিণ পাড়া জামে মসজিদের রাস্তা ঢালাইয়ের শুভ উদ্বোধন

জাম গ্রাম দক্ষিণ পাড়া জামে মসজিদের রাস্তা ঢালাইয়ের শুভ উদ্বোধন   

মাঠে নেমেছে বাগমারা তাহেরপুর ফাঁড়ির পুলিশ

 লকডাউনের প্রথম দিনে মাঠে নেমেছে  তাহেরপুর ফাঁড়ির পুলিশ  

লকডাউন সময়ে "বাগমারা টাইমস" বার্তা!

 


বাগমারা টাইমস ডেক্সঃ 

সম্মানিত বাগমারা উপজেলা বাসি                           আসসালামু আলাইকুম                           


 বাংলাদেশে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। তারই ধারাবাহিকতায় আজ ৫ই এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।

 আসুন আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি। অযথা বাহিরে ঘুরাঘুরি না করি । বাহির থেকে বাসায় ফিরে সাবান দিয়ে হাত ধুয়ে তারপরে মুখ নাক স্পর্শ করি। মাক্স ছাড়া বাহিরে বের হবেন না। সামাজিক দূরত্ব বজায় রাখবেন। সরকারে বেঁধে দেওয়া 18 দফা মেনে চলবেন। আপনি নিরাপদ থাকুন অপরকে নিরাপদে রাখুন। আপনি সুস্থ থাকুন অপরকেও সুস্থ রাখুন ধন্যবাদ



                                               ধন্যবাদান্তে: 

                                     এইচ এম শাহাদত হোসেন। 

                                               সহ-সম্পাদক

                                            "বাগমারা-টাইমস"

এমপি আসলামের মৃত্যুতে ইঞ্জিঃ এনামুল হক এমপি’র শোক প্রকাশ.বাগমারা-টাইমস!



নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকা-১৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আসলামুল হক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

আসলামুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, ইঞ্জিনিয়ার এনামুল হক।

আজ রোববার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মারা যান। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

আসলামুল হক ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। একই সময়ে তিনি জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

সবশেষ ২০১৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। বর্তমানে জাতীয় সংসদের হাউজ কমিটি এবং ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

আসলামুল হকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এমপি এনামুল হক।

পাওনা টাকার সাক্ষী হওয়ায় এক নারীর ব্যবসায়ী কে পেটানোর অভিযোগ.বাগমারা-টাইমস!

 


নিজস্ব প্রতিবেদকঃ

হামিরকুৎসা ইউনিয়নের তালঘরিয়া গ্রামের উজ্জ্বল নামে এক ব্যবসায়ী কে পেটালেন একই গ্রামের সাজাহান খন্দকারের স্ত্রী সাগরিকা।

অভিযোগ উঠেছে গত প্রায় দুই বছর আগে
নখপাড়া বাজারে মেসার্স রোমান এন্ড রোহান এন্টারপ্রাইজ হতে ওয়ালটন ২৪ ইঞ্চি একটি এলিডি ক্রয় করেন বাগমারা উপজেলার তালঘরিয়া গ্রামের শাহাজান খন্দকারের স্ত্রী সাগরিকা।৬ মাসের কিস্তিতে টেলিভিশন ক্রয় করলেও টাকা পরিশোধ করেনি সাগরিকা। এদিকে টিভির কিস্তির টাকা পরিশোধ করবে বলে মাসের পর মাস ঘুরাতে থাকে সাগরিকা। টাকা না দেবার বিভিন্ন তাল-বাহানাও করতে থাকে তিনি।
গত ২১ শে মার্চ পাওনা টাকা চাইতে যান রোমান এন্ড রোহান এন্টারপ্রাইজ এর প্রোঃ মোঃ সুলতান। সাথে সাক্ষী হিসেবে নিয়ে যান তালঘরিয়া বাজারের এক ব্যবসায়ী উজ্জ্বল কে।
সুলতান পাওনা টাকা চাইলে সাগরিকা টাকা দিতে অস্বীকার করে এবং যে দিন পারবো সে দিন দিবো বলে।যেহেতু দীর্ঘ প্রায় দুই বছর হয়েছে তাই টাকা বা টেলিভিশন দুটোর মধ্যে একটা নিয়ে যেতে হবে বলেন সুলতান।
সাগরিকা টাকা দিতে অস্বীকার করলে সুলতান টেলিভিশন দিয়ে দেবার জন্য অনুরোধ করে, কিন্তু কে শোনে কার কথা সাগরিকার একটাই কথা টাকাও দিবো না টেলিভিশন ও দিবো না পারলে যা চায় তা করেন।একথা শুনে সুলতান টেলিভিশন নেবার জন্য ঘরে প্রবেশ করলে সাগরিকা পাশে পড়ে থাকা লাঠি দিয়ে সুলতানের মাথায় বাড়ি দেন এসময় উজ্জ্বল হাত দিয়ে লাঠি ধরে ফেলে।পরে সাগরিকা সুলতান ও উজ্জ্বল কে গালাগালি করলে সন্মানের ভয়ে ওখান হতে পালিয়ে আসে।পালিয়ে এসে যোগিপাড়া ভাগনদী পুলিশ ফাঁড়িতে অভিযোগ করেন।অভিযোগ ভিত্তিতে ২৩ শে মার্চ বিকাল ৪ টার সময় উভয়কে পুলিশ ফাঁড়িতে বসার জন্য বলা হয়।

তারই ধারাবাহিকতায় ২৩ শে মার্চ সকাল আনুষ্ঠানিক ৮ টার সময় তালঘরিয়া বাজারে উজ্জ্বল তার নিজ দোকানে যাবার জন্য বাহির হন।পথে মধ্যে রেজাউল করিম বাবুর বাসার সামনে আসলে পিছনে হতে সাগরিকা হাতে থাকা বাশের লাঠি দিয়ে উজ্জ্বল কে ঘাড়ে আঘাত করলে মাটিতে পড়ে যায় এসময় সাগরিকা উজ্জ্বলের গোপন অঙ্গ ধরে ধস্তাধস্তি করতে থাকে। উজ্জ্বল চিৎকার চেচামেচি করলেও আশেপাশের লোকজন এসে তাদের আলাদা করে দেন।এসময়ে উজ্জ্বলের কাছে থাকা ব্যবসার নগদ ৩০ হাজার টাকা একটি মোবাইল ফোন হারিয়ে যায়। অনেকক্ষন খোঁজা খুঁজি করে দুটোর কিছু পাওয়া যায় না। কিছুক্ষন হতে না হতে সাগরিকা তার স্বামী শাহাজান খন্দকার ও ছেলে কে নিয়ে বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে পুনরায় আবার আক্রমন করতে আসলে উজ্জ্বল জীবন বাচাঁনোর তাগিদে পাশের বাড়ি রেজাউল করিম বাবুর বাসার গিয়ে দরজা বন্ধ করে দেন। কিন্তু তাতেও রেহাই পাননি উজ্জল?রেজাউল করিম বাবুর বাসার দরজা ভেঙে উজ্জ্বল কে এলোপাতাড়ি কিল ঘুষি ও জানে মেরে ফেলবে বলে আবার গোপন অঙ্গ ধরে ধস্তাধস্তি করতে থাকলে উজ্জল মাটিতে লুটিয়ে পড়ে এবং ঙ্গান হারিয়ে ফেলে। আবারও বাড়িওয়ালা এলাকার লোকজন এসে উজ্জ্বল কে উদ্ধার করে বাগমারা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়।
এদিকে প্রত্যক্ষদর্শীরা সবাই বলেন, সাগরিকার অত্যাচারে এলাকায় কেউ শান্তিতে থাকতে পারে না।কিছু একটা হলেই তিনি ছেলেদের গোপন অঙ্গ চেপে ধরে। ইতিমধ্যে কমপক্ষে ১০ জনার সাথে এমন জঘন্য কাজ তিনি করেছেন। তার ভয়ে কয়েকটি পরিবার ঢাকায় অবস্থান করছেন।এলাকার লোক ভয়ে কথা বলে না কেউ কিছু বললে ধর্ষন মামলা দিয়ে ফাঁসানোর কথা বলে।তাই এলাকা বাসির দাবি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, অতিদ্রুত তদন্ত সাপেক্ষে এই দজ্জাল মহিলার হাত থেকে যেন সবাই মুক্তি পান। আর যে কাউকে লাঞ্চিত হতে না হয় এমনটাই দাবি এলাকাবাসীর।

এবিষয়ে জানতে চাইলে যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র ফাঁড়ি এস আই আকবর বলেন,উভয়ের অভিযোগ পেয়েছি অভিযোগের পেক্ষিতে দুই পক্ষ কে ডাকা হলে উজ্জ্বল তার স্বাক্ষী প্রমান নিয়ে আসে কিন্তু সাগরিকা কাউকে নিয়ে আসতে পারে নাই।তাই অভিযোগের পেক্ষিতে কোটে প্রতিবেদন দাখিল করা হবে।