সর্বশেষ খবর

বাগমারায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ্ মৃধার দাফন সম্পন্ন- বাগমারা টাইমস





মোস্তাফিজুর রহমান জীবন, বাগমারাঃ

রাজশাহীর বাগমারায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ্ মৃধা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে—- রাজেউন)। শনিবার (৩১ জুলাই) ভোর ৫.২০ মিনিটে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি।



শনিবার বেলা ২ টায় রাষ্ট্রীয় মর্যাদায় সালাম প্রদর্শন করা হয়। পরে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে। মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ্ মৃধা মৃত গনি মৃধার ছেলে। তাঁর বাড়ি উপজেলার আউচপাড়া ইউনিয়নের কানাইশহর গ্রামে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৯ বছর। মৃত্যুকালে স্ত্রী, ৫ ছেলে, ৮ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ্ মৃধার মৃত্যুতে গভীর শোক প্রকাশ সহ বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিঃ মোঃ এনামুল হক। সেই সাথে শোক প্রকাশ করেছেন সাবেক উপজেলা কমান্ডা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম।


বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ্ মৃধার জানাযায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোস্তাক আহম্মেদ, হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি অনিল কুমার সরকার, বাগমারা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সাবেক বাগমারা উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, রাজশাহী জজ কোর্টের সাবেক পিপি এ্যাডঃ ইব্রাহিম হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক পিএম সফিকুল ইসলাম, আউচপাড়া ইউপি চেয়ারম্যান সরদার জান মোহাম্মাদ, শুভডাঙ্গা ইউপি চেয়ারম্যান আঃ হাকিম প্রাং, হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু বকর সরকার, সাধারণ সাম্পাদক প্রভাষক আবু সাইদ এবং জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ পরিবারের সদস্য, আত্মীয় স্বজন এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

রাজশাহীতে করোনায় কর্মহীন অসহায় ও দুঃস্থদের মাঝে রান্না খাবার বিতরণ করেন আইএইচসিআরএফ





নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীতে মানবাধিকার সংগঠন "ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন" (আইএইচসিআরএফ) করোনাকালীন দুর্যোগে রাজশাহী  নগরীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে। 


শনিবার (৩১জুলাই) রাজশাহী পঞ্চবটি পাঁচানি মাঠে ২০০ জন দুস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন তারা । 


আইএইচসিআরএফ রাজশাহী বিভাগীয় সভাপতি মিজানুর রহমান পাইলট ও সাধারণ সম্পাদক সাংবাদিক সাগর নোমানীর সার্বিক তত্বাবধানে এ খাবার বিতরণ কর্মসূচি পালিত হয়। তারা বলেন যতোদিন লকডাউন ততোদিন এ কর্মসূচি চলমান থাকবে। 


এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক রাজশাহীর আলোর নির্বাহী সম্পাদক এসএম আব্দুল মুগনী নীরো, বিডি সোশ্যাল নিউজ ব্যুরো প্রধান জুয়েল আহমেদ, বিডি সোশ্যাল নিউজ স্টাফ রিপোর্টার মনিরুজ্জামান মনি, অনুরাগ কমিউনিটি সেন্টারের পরিচালক কাজী আসাদুর রহমান টিটু।


এছাড়াও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের (আইএইচসিআরএফ) যুগ্ম-সাধারণ সম্পাদক রায়হানুল ফেরদৌস রাসেল, আইন বিষয়ক সম্পাদক এড. শহিদুল ইসলাম, জনকল্যাণ বিষয়ক সম্পাদক সাজেদুল হক টিটু, সহ-প্রচার সম্পাদক আক্তার হোসেন হীরা, তুষার ,আরিফুল ইসলাম আরিফ, আইয়ুব আহমেদ সহ প্রমুখ।

রাজশাহীতে করোনায় ক্ষতিগ্রস্ত ১২ হাজার ২২০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ-বাগমারা টাইমস






নিজস্ব প্রতিবেদকঃ

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজশাহী মহানগরীতে করোনায় (কোভিড-১৯) ক্ষতিগ্রস্থ গরীব, অসহায়, দুস্থ, কর্মহীন, দিনমজুর ও ছিন্নমুল ১২ হাজার ২২০ পরিবারকে খাদ্য সামগ্রী দিচ্ছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমির সামনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র মহোদয়। উক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে মহানগরীর রাজপাড়া থানা এলাকার ২ হাজার ৬৩০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


শনিবার (৩১ জুলাই) বিকেল ৫টায় রাজশাহী কলেজিয়েট স্কুল মাঠে বোয়ালিয়া থানা(পশ্চিম) এলাকার ২৩২০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। আগামী রোববার (১ আগস্ট) বিকেল ৫টায় রাজশাহী বিশ^বিদ্যালয় স্কুল মাঠে মতিহার থানা এলাকার ২৯৪০ পরিবারকে, সোমবার (২ আগস্ট) দুপুর ১২টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বোয়ালিয়া (পূর্ব) এলাকার ২০১০ পরিবারকে এবং বিকেল ৫টায় শারীরিক শিক্ষা কলেজ মাঠে শাহ মখদুম থানা এলাকার ২৩২০ পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হবে। রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের ব্যক্তিগত উদ্যোগে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল ও ১ কেজি ডাল প্রদান করা হচ্ছে।


খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে ১২ হাজার ২২০ পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে। এরআগে সরকারি খাদ্য সহায়তা দফায় দফায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আরো বেশি বেশি খাদ্য সহায়তা দেওয়ার জন্য সচেষ্টা আছেন। সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও খাদ্য সহায়তা বিতরণ অব্যাহত রেখেছি। করোনা সংক্রমণের শুরু থেকে মানুষের পাশে আছি, আগামীতেও এভাবেই মানুষের পাশে থাকবো।


অনুষ্ঠানে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক ব্যবহার করা এবং করোনার টিকা গ্রহণের আহ্বান জানান রাসিক মেয়র।


এরআগে জেলা শিল্পকলা একাডেমির সামনে চত্বরে সামাজিক দূরত্ব মেনে সারি সারি করে বসানো হয় ২ হাজার ৬৩০টি চেয়ার। প্রতিটি চেয়ারের পাশে রাখা হয় খাদ্য সামগ্রীর ১টি করে প্যাকেট। প্রতিটি প্যাকেটে আছে ১০ কেজি চাল ও ১ কেজি ডাল। রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন কয়েকজনের হাতে প্যাকেট তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর প্রতিটি ব্যক্তি তার চেয়ারের পাশে রাখা প্যাকেট নিয়ে সামাজিক দূরত্ব মেনে শৃঙ্খলভাবে স্থান ত্যাগ করেন।




এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী ও অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক ফিরোজ কবির সেন্টু, সদস্য নজরুল ইসলাম তোতা, রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, রাজশাহী মহানগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক সিরাজুম মুবিন সবুজ সহ সাংগঠনিক ৮টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাগমারায় করোনার টিকার ভ্রাম্যমান ক্যাম্প- বাগমারা টাইমস





মাহফুজুর রহমান প্রিন্স, বাগমারাঃ 

দেশে প্রতিনিয়তই বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। শহরের সাথে পাল্লাদিয়ে গ্রামেও বেড়ে চলেছে করোনা রোগী। গ্রামের মানুষকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। শনিবার থেকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে চালু করেছেন ভ্রাম্যমান করোনা টিকা প্রদান ও ফ্রি রেজিস্ট্রেশন ক্যাম্প। এখানে গ্রামের যেকোন মানুষ ফ্রি রেজিস্ট্রেশন করে করোনার টিকা নিতে পারবেন। বিশেষ করে গ্রামের মহিলাদের করোনার টিকা নিশ্চিত করতেই এই উদ্যোগ নিয়েছেন তিনি।



ভ্রাম্যমান করোনা টিকা প্রদান ও ফ্রি রেজিস্ট্রেশন ক্যাম্পের উদ্বোধনী সভায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক মন্ডল মেয়রের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক নুরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন এমপি এনামুল হক। 


বক্তব্যকালে তিনি বলেন, বাগমারায় বিশেষ করে মহিলাদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও উদ্বুুদ্ধকরণের লক্ষ্যে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে এই টিকা গ্রহনের উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে করে গ্রামের সাধারণ নারী-পুরুষরা এতে উদ্বুদ্ধ হয়। 



সভায় বক্তব্য রাখেন, বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাসির উদ্দীন, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেকমো লোকমান আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সুরুজ, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, কোষাধ্যক্ষ রেজাউল করিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুল বারীক, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক জাহানারা বেগম সহ প্রমুখ। 


উদ্বোধনী দিনে তিন শতাধিক মহিলাকে করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ প্রদান করা হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ১ টা পর্যন্ত চলবে এই টিকা প্রদান কার্যক্রম।

করোনায় হতাশ পান চাষী- বাগমারা টাইমস




মাহফুজুর রহমান প্রিন্স, বাগমারাঃ

রাজশাহীর বাগমারায় করোনার কবলে পান হাটে কেনা-বেচা একেবারেই কমে গেছে। পানের বাজারে বাইরের পান ব্যাপারী (ক্রেতা) না আসায় ভালো দামে পান বিক্রি করতে না পেরে পান চাষীরা হতাশ হয়ে পড়েছেন। দ্রব্য মূল্য উর্দ্ধগতির সাথে পান চাষের উপকরণের মূল্য বৃদ্ধিতে টিকতে পারছেন না পান চাষীরা। ফলে দীর্ঘ দিনের বহুল প্রচলিত ঐতিহ্যবাহী বাগমারার মিষ্টি পানচাষ হুমকির পথে। সরকারী ভাবে পানচাষিদের সহায়তা না করা হলে ধবংশের সম্মুখীন হয়ে পড়বে এমনটি আশঙ্কা করছেন অভিজ্ঞমহল। 


উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, পান চাষে অধিক লাভ হওয়ায় এলাকার কৃষকরা পান চাষে বেশী আগ্রহী। বিগত বছর বাগমারায় ৯২০ হেক্টর জমিতে পান বরজ ছিল। অন্যান্য আবাদের চেয়ে পান বরজে তুলনামূলক লাভ বেশী হওয়ায় এলাকার কৃষকরা পান চাষে ঝুঁকে এলাকায় বর্তমানে ১ হাজার ৫ শত জমিতে পান বরজ গড়ে তুলেছেন। রাজশাহীর বাগমারার পান দেশের চাহিদা মিটিয়ে বহির বিশ্বে রপ্তানী হয়ে থাকে। এই এলাকার পান মিষ্টি ও সুস্বাদ হবার কারণে দেশে-বিদেশে কদর বেশী। উপজেলার পান কেনা-বেচার রয়েছে কয়েকটি হাট। সেগুলোর মধ্যে মচমইল, তাহেরপুর, মাদারীগঞ্জ, শিকদারী ও মোহনগঞ্জ উল্লেখযোগ্য। রাজশাহীর অন্যতম হাট তাহেরপুর, মচমইল থেকে প্রতি সপ্তায় ৬০/৭০ ট্রাক পান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হয়ে থাকে বলে জানান পানচাষিরা। বর্তমানে করোনার কারণে কোন বাইরের ব্যবসায়ী নেই। ফলে হাটে বাজারে ক্রেতা শুন্য হয়ে পড়েছে। 


সম্প্রতি মোহনগঞ্জ-মাদারীগঞ্জ হাটে ও বাগমারা উপজেলার সর্ববৃহৎ তাহেরপুর ও  মচমইল পানের হাটে সরেজমিনে গিয়ে দেখা গেছে পানের প্রচুর আমদানী। পান ব্যবসায়ীরা ঢিলে-ঢালা পান কেনা-বেচা করছেন না। মহামারীর কারণে পান বাইরে নেয়ার ব্যবস্থা বঞ্চিত পানচাষীরা পানের সঠিক দাম না পাওয়ায় হতাশা প্রকাশ করেন। পান বিক্রয় করতে আসা এই রকম একজন পানচাষী বালানগর গ্রামের সাহেব আলী জানান, পান চাষ করতে যে টাকা ব্যয় হচ্ছে পান বিক্রয় করে তার অর্ধেক মূল্যও পাওয়া যাচ্ছে না। তিনি জানান যে, একটি লোক নিয়ে দুই পোয়া পান ভেঙ্গে হাটে বিক্রয় করে দাম পাওয়া যায় মাত্র ৬০০ টাকা ,অথচ সেই লোকের  বর্তমান মজুরী দিতে হচ্ছে ৫০০ টাকা। পানের দাম কম হওয়ার কারণ জানতে চাইলে মচমইল হাটে পান ব্যবসায়ী সেলিম জানান, পূর্বে মধ্যপ্রাচ্যে প্রচুর পানের চাহিদা ছিল। 


এখন করোনার কারণে কোন পান বাইরে যাচ্ছে না। এতে পানের গুরুত্ব্ব কমে গেছে। হাটে আসা পানচাষীরা জানান, নিত্য পণ্য দ্রব্য মূল্য উর্দ্ধগতি। এছাড়া পান চাষের উপকরণ পান বরজের ব্যবহৃত লগড়, ছুচ, ছায়ন, বাতা, খড়, উলা ও উয়াশির প্রচুর পরিমান দাম বেড়েছে। কিন্তু সেই তুলনায় পানের দাম খুবই কম থাকায় তারা হতাশ হয়ে পড়েছেন।

জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক প্রতারক গ্রেফতার-বাগমারা টাইমস





নিজস্ব প্রতিবেদকঃ

" হ্যালো আসসালামু আলাইকুম । আমি পুলিশ হেড কোয়ার্টারের সংস্থাপন শাখার ইন্সপেক্টর সালাম বলছি। আপনার নাম পার্বত্য জেলার জন্য নমিনেশন দেয়া হয়েছে। ঠেকাতে চাইলে যোগাযোগ  করেন।“ 

গত ১০/০৭/২০২১ ইং তারিখে এভাবেই রাজ়শাহী জেলার একজন পুলিশ সদস্যের কাছে ফোন আসে। ফোন পেয়ে উক্ত পুলিশ সদস্য রাজশাহী জেলা পুলিশের আরওআই নিরঞ্জন ঘোষকে জানালে তিনি বিষয়টি রাজশাহীর সম্মানিত পুলিশ সুপার স্যারকে জানান। 


পুলিশ সুপার জনাব এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার) স্যার রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) সনাতন চক্রবর্তীকে বিষয়টি উদ্ঘাটনের নির্দেশনা দেন। পুলিশ সুপার স্যারের নির্দেশনায় কাজ শুরু হয় এবং ২০ দিনের প্রচেষ্টায় প্রতারক মোঃ আল আমিন সরকার , পিতাঃ মোঃ আপেল মাহমুদ সরকার  গ্রামঃ চাদপুর  ডাকঘরঃ বিরামপুর  থানাঃ বিরামপুর  জেলাঃ দিনাজপুরকে গতকাল ৩০ জুলাই রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) দিনাজপুর জেলার  বিরামপুর থানার সহযোগিতায় আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারক আল আমিন তার প্রতারণার কথা স্বীকার করে এবং বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের অগণিত সংখ্যক পুলিশ সদস্যের কাছ থেকে এভাবে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে জানায়।২০১৫ সাল থেকে সে এ  কাজের সাথে জড়িত বলে জানা যায় । 


তার প্রকাশ্য কোন জীবিকা নাই এবং প্রতারণার মাধ্যমেই  চলে বলে জানায়। বিভিন্ন নামে নিবন্ধন করা বিকাশ এবং নগদের কয়েকটি সিম তার কাছে পাওয়া গেছে। এ ব্যাপারে রাজশাহী জেলার মোহনপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ও উক্ত প্রতারককে বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে। 


:: মো: ইফতে খায়ের আলম,

অতিরিক্ত পুলিশ সুপার (সদর)


মাছ দেওয়ার কথা বলে শিশু ধর্ষণ কিশোর গ্রেপ্তার-বাগমারা টাইমস


নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীর বাগমারা উপজেলায় মাছ দেওয়ার কথা বলে ১০ বছরের এক শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়েছে অভিযোগে মামলা হয়েছে। ওই মামলায় গতকাল শুক্রবার রাতে এক কিশোরকে (১৭) গ্রেপ্তার করেছে পুলিশ।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার এক কিশোর তার বাবার সঙ্গে ট্রাকে করে বিভিন্ন স্থানে তাজা মাছ সরবরাহের কাজ করে। গতকাল বিকেলে প্রতিবেশী মেয়েশিশুকে মাছ দেওয়ার কথা বলে নিজেদের বাড়িতে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে ওই কিশোর। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন চলে আসে। কিশোর তখন পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ পাঠানো হয়েছে।এ ঘটনায় গতকাল রাতে বাগমারা থানায় ধর্ষণ মামলা করেন শিশুটির বাবা। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, বিষয়টি জানার পরেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করেছে। অভিযোগের সত্যতা পাওয়ার পরেই পুলিশ অভিযান চালিয়ে গতকাল রাতে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে।


সূত্র: প্রথম আলো